"আসল গুণী" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Wednesday, 2 September 2026

"আসল গুণী" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 আসল গুণী

মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী 

 



জীবন-মৃত্যুর সীমানা যেখানে মেশে,

ভালোবাসা বেঁচে থাকে অনুভূতির দেশে।

বোঝে না তো সবাই এই অমোঘ বাণী,

যে মরেও বেঁচে থাকে সেই তো আসল গুণী।


এক পাশে জীবন হাসে অন্য পাশে মরণ,

মাঝখানে ভালোবাসা করে শুধু ক্রন্দন।

জানার মানুষ কমই আছে চেনার মানুষ অল্প,

জীবন-মৃত্যুর খেলায় ওটাই আসল গল্প।


জীবন তো এক পলক মাত্র মৃত্যু অবসান,

মাঝখানে এই ভালোবাসা দুই ভুবনের প্রাণ।

কজনই বা ছোঁয় বলো সেই অতল তলা,

যে বুঝেছে তার কাছেই এই নীরবতা বলা।

No comments:

Post a Comment