মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:
“মাদককে না বলি, দেশকে সুন্দর করি”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
কালীগঞ্জ শিশু পার্ক সংলগ্ন মাঠে গতকাল সকাল ১০টা থেকে গভীর রাত পর্যন্ত দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। সেমিফাইনাল শেষে দুটি দল ফাইনালে জায়গা করে নেয়।
ফাইনালে মুখোমুখি হয় দড়িসোম মাথা নষ্ট একাদশ ও ঢাকা উত্তরা এফসি। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ঢাকা উত্তরা এফসিকে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দড়িসোম মাথা নষ্ট একাদশ। রানার্সআপ হয় ঢাকা উত্তরা এফসি।
চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসেবে ফ্রিজ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক। রানার্সআপ দলের হাতে পুরস্কার হিসেবে এলইডি টেলিভিশন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ জাইদুল ইসলাম (মানু)।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, দড়িসোম, কালীগঞ্জ, গাজীপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম শফিক বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে হবে।
তিনি বলেন, মাদকমুক্ত কালীগঞ্জ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে যুব সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন,
“আসুন, আমরা মাদককে না বলি, সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। বিভিন্ন খেলাধুলায় সময় কাটিয়ে আমরা মাদক থেকে দূরে থাকি।”
দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল প্রাণবন্ত।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও এলাকার কল্যাণ কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

No comments:
Post a Comment