"ভেজাইল্লা ভাই" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Saturday, 29 August 2026

"ভেজাইল্লা ভাই" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 ভেজাইল্লা ভাই

মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী 




নামটি আমার ভেজাইল্লা ভাই,

সোজা পথে আমি হাঁটতেই না চাই।


সহজ কাজেও ঝামেলা পাকাই,

প্যাঁচ না লাগালে শান্তি যে নাই।


চায়ের কাপে নুন ঢেলে দিই,

ডান হাত দিয়ে বাম কান ছুই।


সোজা কথা বলি উল্টো করে,

সবাই পালায় আমার ডরে।


ঝামেলা বাধানো আমার স্বভাব,

বুদ্ধি আমার মাথায় অভাব।


তবুও আমি মনের রাজা,

প্যাঁচ লাগিয়েই পাই যে মজা।



No comments:

Post a Comment