"নতুন ভোরে" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 10 August 2026

"নতুন ভোরে" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

নতুন ভোরে

মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী 



কালো চাদরে ঢাকা চারপাশ,

চারদিকে শুধু দীর্ঘশ্বাস।

ভয়ের ডালে কাঁপে মন,

হারিয়ে গেছে আপনজন।


রাত নামে ভারি পায়ে,

পথ হারায় আঁধার মায়ায়।

কেউ নেই পাশে আজ,

থেমে গেছে জীবনের কাজ।


তবু মনে এক কোণে,

আশা বাজে ক্ষণে ক্ষণে।

ঝড় থামবে জানি আমি,

সবুজে হাসবে এই জমিন।


মেঘের বুক চিরে তাই,

আলোর দেখা আজ পাই।

ছোট এক জোনাকীও কয়,

দূর হবে সব কাল ভয়।


আশা জাগুক বুকে আবার,

শেষ হবে রাত আঁধার।

নতুন ভোরে ফুটবে ফুল,

ভুলে সব অতীতের ভুল।

No comments:

Post a Comment