"বাবার কাঁধে রাজকন্যা
মোঃমনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর।
বাবার কাঁধে রাজকন্যা,
হাসে খুশির মায়ায়,
বাবার বুকে মাথা রেখে
স্বপ্ন দেখে ছায়ায়।
বাবার হাতটি ধরে যখন
হাঁটতে শেখে মেয়ে,
বাবার চোখে তখন যেন
স্বর্গ নেয়ে আসে।
বাবা তখন নিজের সুখ
রেখে দেয় যে দূরে,
মেয়ের মুখের হাসির জন্য
কষ্টে হাসে চুপ করে।
আজ সেই মেয়ে বড় হয়েছে,
নিজের ঘরেই ব্যস্ত,
বাবার চোখে নীরব প্রশ্ন
‘মেয়েটা কি আজও ব্যস্ত?’
কখনো কি জিজ্ঞেস করেছো,
‘বাবা, আজ কেমন আছো?’
তোমার কণ্ঠ শুনতে বাবা
অপেক্ষাতে আছে বসে।
ছোট্টবেলায় বাবার কাছে
চেয়েছিলে কত কিছু,
আজকে বাবা চায় শুধু
তোমার দুটো কথা শুনতে।
‘বাবা, তুমি খেয়েছো কি?’
এই কথাটুকু শুনে,
বাবার ক্লান্ত হৃদয়টা যে
হাসবে আপন মনে।
বাবার কাঁধে রাজকন্যা,
সেই স্মৃতি ভুলো না,
বাবা বেঁচে থাকতেই বাবাকে
ভালোবাসতে ভুলো না।
একদিন হয়তো কাঁধটা আর
থাকবে না তোমার পাশে,
তখন শুধু স্মৃতির পাতায়
বাবাকে খুঁজবে আশে-পাশে।
তাই আজই কাছে গিয়ে
জড়িয়ে ধরো বাবা কে,
বলতে শেখো—‘তুমি আছো বলেই
আমার পৃথিবীটা সাদা।

No comments:
Post a Comment