"স্বামীর একটু রাগ" লিখেছেন নাট্যকার মোঃমনির সরদার - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 9 August 2026

"স্বামীর একটু রাগ" লিখেছেন নাট্যকার মোঃমনির সরদার

 স্বামীর একটু রাগ

 নাট্যকার মোঃমনির সরদার 


গোসাইরহাট ,শরীয়তপুর। 


আমার স্বামী একটু

বেশিই রাগ করেছে,

কথার আঘাতে তার

মনটা যে ভেঙেছে।


রাগের বশে কখনো

করো না অপমান,

স্বামী তো জীবনের

সবচেয়ে আপনজন।


একটু ভুল হলে তার

ক্ষমা চেয়ে নাও,

অভিমানের দেয়ালটা

ভালোবাসায় ভাঙাও।


কথা যদি তীর হয়

হৃদয়েতে লাগে,

আপন মানুষ কাঁদলে

দুঃখ বাড়ে।


স্বামীকে অপমান

করার আগে ভাবুন,

তার ভালোবাসার ঋণ

একবার হিসাব করুন।


সংসার মানে দু’জনের

সুখ-দুঃখের খেলা,

রাগ-অভিমান থাকবেই

ভালোবাসার মেলায়।


আজ যদি সে রাগে

দূরে থাকে,

মিষ্টি কথায় কাছে গিয়ে

ভাঙিয়ে দিও অভিমানের রূপ।


অহংকার নয়—প্রেমই

হোক সংসারের মান,

স্বামী-স্ত্রীর ভালোবাসায়

ভরে উঠুক প্রাণ।

No comments:

Post a Comment