"ত্যাগের কাঠগড়ায়" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 9 August 2026

"ত্যাগের কাঠগড়ায়" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 ত্যাগের কাঠগড়ায়

মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী 



মাটি আর পাথরের দেহে যারা দেয় রূপ,

তারা কি বোঝে না এই খেলা অতি ভুল?

হুজুর হোক বা নেতা, যেই হোক না কেন সে,

প্রাণের গড়ন দেওয়া মানায় না এই দেশে।


শুধু এক নেতার মূর্তি নয় ত্যাগের কাঠগড়ায়,

সব প্রাণীর অবয়বই ধর্মে বাধা পায়।

মানুষের গড়া রূপ কথা তো বলে না কভু,

সৃষ্টির শেষ কথা জানেন কেবল প্রভু।


ভুল হুজুরের বাণী ভুল যদি হয় পথ,

সত্যের আলোয় তবে থামুক এই জয়রথ।

শাসন কিংবা ভাষণ নিয়ম সবার তরে,

বিধির বিধান যেন ভাঙি না মোরা ডরে।


মানুষের গড়া ছায়া জড় হয়ে রয় পড়ে,

মহাকালের নিয়মে ধুলাবালি যায় উড়ে।

পাথরের স্তব্ধতায় অমরত্ব খোঁজা কিসে?

মাটির মানুষ মোরা মাটিতেই যাবো মিশে।


ভক্তি ছড়াক মনে কর্মের মহিমায়,

ভাস্কর্য ভেঙে যাক বিশ্বাসের চেতনায়।

স্মৃতি শুধু বেঁচে থাক মানুষের কল্যাণে,

পাথরের পূজা যেন স্থান না পায় এই প্রাণে।

No comments:

Post a Comment