অসুখের মতো তুমি
নাট্যকার মোঃ মনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর।
জল জমে থাকা কাচে,
বৃষ্টিভেজা রাতে,
তোমার মুখটি ভেসে ওঠে
নীরব চোখের পাতায়।
জ্বর হয়ে থাকা আমার
প্রিয় সুবর্ণা মজুমদার,
তুমিও থাকো অসুখের মতো
হৃদয়েরই ভেতর।
কী ভীষণ ছোঁয়াতে তুমি,
কী অদ্ভুত মায়া,
তোমায় ছাড়া এই হৃদয়ে
কিছুই লাগে না ভালো।
তোমার কথা মনে পড়লে
বুকের ওঠে ভেতর ঝড়,
তোমার হাসির স্মৃতিগুলো
করে আমায় পাগল।
তুমি যেন মেঘের ছায়া,
তুমিই শ্রাবণধারা,
তোমার প্রেমে ভিজতে চাই
সারাজীবন।
অসুখ যদি তুমি হও,
সুস্থ হতে চাই না,
তোমার প্রেমের মায়াজালে
হারিয়ে যেতে চাই।
তুমি থাকো হৃদয়জুড়ে,
থাকো নিঃশ্বাস হয়ে,
জীবনভর পাগল থাকি
শুধুই তোমাকে চেয়ে।

No comments:
Post a Comment