সত্যের মশাল
মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী
তিতাস নদীর শান্ত বুকে
যে মাটির সুবাস মাখা,
সেথায় আলেম উলামাদের
সহস্র গৌরব আঁকা।
ধন্য এ মাটি ধন্য এ দেশ
ওলি-আউলিয়ার ঘাঁটি,
দ্বীনের আলোয় ভাস্বর সদা
ব্রাহ্মণবাড়িয়ার মাটি।
হেথায় জাগে না অধর্মের গান
নাস্তিকতার ছায়া,
পাবে না কভু বি-বাড়িয়ার মাটিতে
কোনো কুহকের মায়া।
ব্লগারের নামে বিষ ছড়াবে
এমন সাধ্য কার?
ঈমানী বলে বলীয়ান বীর
রুখবে অত্যাচার।
এখানে সত্যের মশাল জ্বলে
মিথ্যার পরাজয়,
খোদার রাহে সঁপেছে জীবন
বুকে নেই কোনো ভয়।
মোদের এই তিতাসের তীরে
নাস্তিকের ঠাঁই নাই,
আলেম-উলামার এই ঘাঁটিতে
মোরা একতার গান গাই।

No comments:
Post a Comment