"নীলের মতো তুমি" লিখেছেন নাট্যকার মোঃমনির সরদার - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 24 August 2026

"নীলের মতো তুমি" লিখেছেন নাট্যকার মোঃমনির সরদার

 নীলের মতো তুমি

নাট্যকার মোঃমনির সরদার 

গোসাইরহাট ,শরীয়তপুর। 



তুমি নীলের মতো

দূর থেকেও সুন্দর,

চোখে লাগে মায়া,

মনে জাগে প্রহর।


তুমি আমার কাছে এলে

আরও গভীর হও,

নীল আকাশ পেরিয়ে

আমার হৃদয়ে রও।


তোমার নীরবতায়

আমি কত কথা শুনি,

তোমার চোখের মাঝে

নিজেকেই খুঁজি।


দূরে থাকলে তুমি

শুধুই এক নীল,

কাছে এলে বুঝি

তুমি হৃদয়ের নীল।


আমি তোমাকে যত দেখি,

ততই হারাই,

তোমার গভীরতায়

নিজেকে খুঁজে পাই।

No comments:

Post a Comment