৮ এপিবিএনের অভিযানে ৭২ বোতল বিয়ার উদ্ধার, যুবক আটক - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 31 July 2026

৮ এপিবিএনের অভিযানে ৭২ বোতল বিয়ার উদ্ধার, যুবক আটক

 


মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে।

৮ এপিবিএন সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত প্রায় ১১:৩০টায় এএসআই (সশস্ত্র) মো. আব্দুল মজিদের নেতৃত্বে ক্যাম্প-১৯ এলাকায় নিয়মিত রাত্রিকালীন টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ভাড়ায় চালিত একটি সিএনজিযোগে চেকপোস্ট-১৯/১ হয়ে ক্যাম্পের ভেতরে মাদকদ্রব্য প্রবেশ করানো হচ্ছে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক জনাব রিয়াজ উদ্দিন আহমেদ, পিপিএম-কে অবহিত করা হলে তাঁর নির্দেশনায় এসআই (নিঃ) জয়দ্রত চাকমা ও অন্যান্য সদস্য ঘটনাস্থলে পৌঁছে রাত প্রায় ১১:৫০টায় ক্যাম্প-১৯-এর সিআইসি অফিসের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে একটি সিএনজি তল্লাশি করে ৩৩০ মিলিলিটার ধারণক্ষমতার HUNTER Premium Quality BEER-এর মোট ৭২ বোতল (মোট ২৩.৭৬০ লিটার) উদ্ধার করা হয়। এ সময় রবিউল কবির মানিক (২০), পিতা- শাহ আলম, মাতা- সালেহা বেগম, সাং- সোনাইছড়ি (কোর্টবাজার), থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে আটক করা হয়।

এ ঘটনায় এসআই (নিঃ) জয়দ্রত চাকমা বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। আইনানুগ পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

No comments:

Post a Comment