পূর্ব জাফলংয়ে ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 19 July 2026

পূর্ব জাফলংয়ে ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

 


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মৌসুমী ফল উৎসব। গত ১৮ জুলাই শনিবার বিকেলে জাফলং অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশীয় মৌসুমী ফলের মাধ্যমে আল্লাহর অগণিত নেয়ামতের শুকরিয়া আদায় এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির বার্তা তুলে ধরেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী, গোয়াইনঘাট উপজেলা শাখার নায়েবে আমির ডা. আব্দুন নুর। এ সময় তিনি শিক্ষার্থীদের সুস্থ, নৈতিক ও আদর্শবান জীবন গঠনে এমন ইতিবাচক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। প্রাণবন্ত পরিবেশে আয়োজিত ফল উৎসব সফলভাবে সম্পন্ন হয়।




No comments:

Post a Comment