সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামগামী রায়হাল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় Officer's Choice ব্র্যান্ডের ৭ বোতল তেলসহ এক ব্যক্তিকে আটক করেছে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র।
রোববার (১৯ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সনঞ্জিত চন্দ্র দাস-এর নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ সারোয়ার ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটক ব্যক্তি হলেন মোছাদ্দর আলী (৬০)। তিনি গোয়াইনঘাট উপজেলার বহর মধ্যপাড়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে।
পুলিশ জানায়, রায়হাল ব্রিজের ওপর সন্দেহভাজন হিসেবে মোছাদ্দর আলীকে তল্লাশি করে তার কাছ থেকে ১৮০ মিলিলিটারের ৭ বোতল ভারতীয় ‘Officer's Choice’ তেল উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে তাকে আটক করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

No comments:
Post a Comment