নাট্যকার মোঃমনির সরদার, স্টাফ রিপোর্ট:
শরীয়তপুরের সংরক্ষিত নারী সংসদ সদস্য শওকত আরা উর্মি তামাকবিরোধী নারী সংসদ সদস্য ফোরামের উদ্যোগে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ বাজেট-পরবর্তী আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সভাটির মূল প্রতিপাদ্য ছিল— “নারী, শিশু ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি কতটা অপরিহার্য”। আলোচনায় জনস্বাস্থ্য রক্ষা, তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব এবং তামাকজাত পণ্যের ওপর অধিক কর আরোপের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, তামাকের সহজলভ্যতা কমাতে এবং নতুন প্রজন্মকে ধূমপান ও তামাকাসক্তি থেকে দূরে রাখতে কার্যকর করনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে তামাক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংসদ সদস্য শওকত আরা উর্মি বলেন, সুস্থ জাতি গঠনে তামাকমুক্ত সমাজ প্রতিষ্ঠা জরুরি। নারী, শিশু ও তরুণদের সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তামাকজাত পণ্যের ওপর কার্যকর কর আরোপ সময়ের দাবি।
সভায় সংশ্লিষ্ট বিভিন্ন সংসদ সদস্য, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জনস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

No comments:
Post a Comment