"বৃথা চেষ্টা" কবিতাটি লিখেছেন দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Wednesday, 24 June 2026

"বৃথা চেষ্টা" কবিতাটি লিখেছেন দ্বীন ইসলাম আনছারী

 বৃথা চেষ্টা

 দ্বীন ইসলাম আনছারী 



বিনা কথায় ছেড়ে যারা যায়,

তাদের পিছু ডাকার কিছু নাই।


চলে গেলে যাক না তারা দূরে,

আমার মনে নেই কোনো ক্ষুরে।


কেন গেল কী ছিল যে কারণ,

করব না তার কোনো নিবারণ।


যে বোঝে না মূল্য ভালোবাসার,

সে তো যোগ্য নয় এ আশ্রয়ের।


দরজা খোলা যাও যদি চাও,

পিছু ফিরে আর না তাকাও।


নিজের পথ বেছে নিয়েছি আমি,

নেই কোনো পিছুটান নেই গ্লানি।


মরচে পড়া ঐ স্মৃতির খাতায়,

ধুলো জমুক না হয় এই বেলায়।


অশ্রু ফেলার সময় নেই তো আর,

নিজেকে নিয়ে বাঁচার এ প্রহর।


ফিরিয়ে আনার বৃথা চেষ্টা কেন,

নিয়ম তো ভুবনের এমন জেনো।


চলে যাওয়া মানে তো নতুন শুরু,

আমি তবে জীবনের নতুন গুরু।


লেখক পরিচিতি:

   মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী বাংলাদেশের একজন সমসাময়িক কবি ও সাহিত্যিক। তিনি ১৯৮৫ সালের ২৯শে ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কাটানিশার গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর লেখায় সমাজ, মানবিকতা, দৃষ্টিভঙ্গি, এবং বিভিন্ন শিক্ষামূলক দিক ফুটে ওঠে।

No comments:

Post a Comment