শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 3 May 2026

শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 


মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার:

“মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং কালীগঞ্জের বারবার নির্বাচিত সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন-এর মাদকমুক্ত কালীগঞ্জ গড়ার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে বড়কাউ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকাল ৫টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো. সিরাজুল ইসলাম, আহ্বায়ক সদস্য, কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং মো. সাইফুল ইসলাম, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

মো. সাহাদাত হোসেন নাসিম, যুগ্ম আহ্বায়ক সদস্য, কালীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল;

মো. জয়নাল, সদস্য, কালীগঞ্জ থানা যুবদল;

রুবেল শেখ, আহ্বায়ক, কালীগঞ্জ উপজেলা ছাত্রদল;

মো. আরিফ খান জয়, সভাপতি, নাগড়ী ইউনিয়ন ছাত্রদল।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাজ্বী আ. রহিম সরকার, সভাপতি, নাগড়ী ইউনিয়ন বিএনপি।

সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুন মিয়া এবং সঞ্চালনা করেন নাগড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. জুয়েল রানা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. রাজিব হোসেন রাজু, আহ্বায়ক সদস্য, কালীগঞ্জ থানা যুবদল এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. লিটন মিয়া, জাসাস নেতা, নাগড়ী।

টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন—গোলজার, আরিফ, তানভীর, নাদিম, জাহাঙ্গীর ও মাহবুব।

ফাইনাল খেলায় পূর্বাচল কালনী ফুটবল একাডেমি ও পলখান বটবৃক্ষ স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে পলখান বটবৃক্ষ স্পোর্টিং ক্লাব ৫-৪ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন মশিউর রহমান এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন মজনু।

রেফারির দায়িত্ব পালন করেন কবির হোসেন (প্রধান রেফারি), সহকারী রেফারি আল হাসান ও জহির রায়হান।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে ট্রফি ও ফ্রিজ এবং রানার্স-আপ দলের হাতে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন।


No comments:

Post a Comment