সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ জনের প্রাণহানি - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 3 May 2026

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ জনের প্রাণহানি

 


সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৮ জন নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন— সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী, একই উপজেলার আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি, সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মো. ফরিদুল। বাকি চারজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও চারজনের মৃত্যু হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মরদেহগুলো বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করেছে। নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

No comments:

Post a Comment