প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ: ৫০ শয্যার হাসপাতাল হবে ১০০ শয্যা — মিলন এমপি - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 3 May 2026

প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ: ৫০ শয্যার হাসপাতাল হবে ১০০ শয্যা — মিলন এমপি




মোঃ মুক্তাদির হোসেন,বিশেষ প্রতিনিধি:

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র। প্রান্তিক পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অচিরেই ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যার হাসপাতালে উন্নীত করা হবে। একই সঙ্গে হাসপাতালের সেবার মান ও সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের শূন্যপদ পূরণ করা হবে। এমআরআইসহ আধুনিক চিকিৎসা যন্ত্রপাতিরও ব্যবস্থা করা হবে।

রবিবার (৩ মে) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের দেওয়া স্বাস্থ্যসেবার সকল সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব ডা. রেজওয়ানা রশিদ।

এসময় সভায় বক্তব্য রাখেন তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক বাচ্চু এবং শিক্ষানুরাগী মো. মোন্তাজ উদ্দিনসহ অনেকে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসা. আফরোজা বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডা. জিসেলী ঘোষ মুনমুন, মেডিকেল অফিসার ডা. ফারজানা হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা বিথী রানী দাস, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল হোসেন আকাশ, এনজিও প্রতিনিধি পলাশ হিউবার্ট গমেজ, শিক্ষানুরাগী মো. মমতাজ উদ্দিন মাস্টার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদসহ অন্যান্যরা।


No comments:

Post a Comment