সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আগমনের একটি অনুষ্ঠানে সিলেট-৪ আসনের উন্নয়ন এবং পাথর কোয়ারি ইস্যু নিয়ে প্রত্যাশিত আলোচনা না হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী মূলত নগর উন্নয়ন ও সিটি করপোরেশন কেন্দ্রিক বিষয়গুলোতেই বেশি গুরুত্ব দেন বলে জানা গেছে। তবে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার দীর্ঘদিনের সমস্যা, বিশেষ করে বন্যা, যোগাযোগ সংকট এবং পাথর কোয়ারি সচল করার ইস্যু নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য না থাকায় হতাশা প্রকাশ করেছেন অনেকে।
স্থানীয়দের অভিযোগ, পাথর কোয়ারি সচল করার বিষয়ে পূর্বে প্রতিশ্রুতি থাকলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় শ্রমিক ও ব্যবসায়ীরা অনিশ্চয়তায় পড়েছেন।
এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা। অনেকেই মনে করছেন, এমন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে নির্বাচনী এলাকার সমস্যাগুলো উপেক্ষিত থাকা উচিত হয়নি।
স্থানীয় বিশ্লেষকদের মতে, জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এই অসন্তোষ আরও বাড়তে পারে।

No comments:
Post a Comment