ফুটপাত দখলমুক্ত ও কৃষিখাত রক্ষায় কার্যকর উদ্যোগ প্রয়োজন: মোঃ মনির সরদার - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Tuesday, 12 May 2026

ফুটপাত দখলমুক্ত ও কৃষিখাত রক্ষায় কার্যকর উদ্যোগ প্রয়োজন: মোঃ মনির সরদার

 


নিজস্ব প্রতিবেদক :

তরুণ রাজনীতিবিদ ও নাট্যকার মোঃ মনির সরদার বলেছেন, রাজধানীর ফুটপাত দখলমুক্ত করা এখন অত্যন্ত জরুরি। একই সঙ্গে দেশের কৃষিখাতকে টিকিয়ে রাখতে গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের প্রতি গুরুত্ব বাড়ানোর আহ্বান জানান তিনি।


এক বিবৃতিতে তিনি বলেন, “হকাররা বিকল্প কর্মসংস্থান হিসেবে হকারি নিয়েছে, এটা তাদের মূল পেশা নয়। জীবিকার তাগিদে তারা শহরে এসে ফুটপাতে ব্যবসা করছে। কিন্তু দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার জন্য কৃষিকে বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ।”


তিনি আরও বলেন, “গ্রামের কৃষক বাঁচতে হলে এই হকারদেরও গ্রামের কৃষিকাজের ওপর নির্ভর করতে হবে। কৃষি উৎপাদন কমে গেলে দেশের খাদ্য সংকট তৈরি হবে। যদি কৃষি না বাঁচে, তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগতে সময় লাগবে না।”


মোঃ মনির সরদার অভিযোগ করেন, রাজধানী ঢাকায় প্রায় ৩ কোটি মানুষের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করছে মাত্র ১ লাখ চাঁদাবাজ। ফুটপাত দখল, অবৈধ চাঁদাবাজি ও অসাধু সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, “ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। এটি দখলমুক্ত করতে হবে। তবে হকারদের উচ্ছেদ করলেই সমস্যার সমাধান হবে না, তাদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।”


তিনি সরকারের প্রতি কৃষিখাতে বিনিয়োগ বৃদ্ধি, গ্রামে কর্মসংস্থান সৃষ্টি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

No comments:

Post a Comment