"নাকফুল"
নাট্যকার মোঃমনির সরদার
............................................
তোমার নাক ফোঁড়ানো
আমায় মুগ্ধ করে,
নরম নাকের ডগায়
ঝুলে থাকে নাকফুল।
চোখদুটো তোমার
ভোরের শিশির,
কাজলে আঁকা রাত
তোমার হাসির শব্দ শুনে
থেমে যায় সব আঘাত।
কাঁচা ঠোঁটে লাল লিপস্টিক
মায়াবী এক নেশা,
তোমার নামে হৃদয় জুড়ে
লুকিয়ে রাখি আশা।
চুলগুলো কালো মেঘ যেন
ছুঁয়ে যায় হাওয়া,
তোমার পাশে এক মুহূর্ত
স্বপ্ন হয়ে আমার থাকা।
তুমি এলে বসন্ত নামে
শুকনো হৃদয়জুড়ে,
রঙিন ফুলের ঘ্রাণ ভাসে
নিঃশব্দ দুপুরে।
তোমার চোখের কাজল আমি
তুমি আমার মনের সুর,
তুমি ছাড়া এই পৃথিবী
লাগে ভীষণ দূর।
চাঁদের আলো হার মানে
তোমার রূপের কাছে,
ভালোবাসা নীরব হয়ে
তোমার হাতেই বাঁচি।
তুমি আমার কবিতার
সবচেয়ে প্রিয় লাইন,
তোমায় নিয়ে লিখতে বসলে
শেষ হয় না আমার শব্দ।
কলমে নাট্যকার মোঃমনির সরদার
১১/৫/২৬ইং
গোসাইরহাট ,শরীয়তপুর।

No comments:
Post a Comment