"জনতার কথা" লিখেছেন নাট্যকার মোঃ মনির সরদার - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 17 May 2026

"জনতার কথা" লিখেছেন নাট্যকার মোঃ মনির সরদার

জনতার কথা

 নাট্যকার মোঃ মনির সরদার

গোসাইরহাট ,শরীয়তপুর। 



নিত্যপণ্যের বাজার আজ

আগুন হয়ে জ্বলে,

গরিব মানুষের দীর্ঘশ্বাস

আকাশ ছুঁয়ে চলে।


চাউলের দামে কাঁদে ঘর

ডালের দামে ভয়,

তেলের বোতল হাতে নিলে

শূন্য থাকে সঞ্চয়।


শিশুর মুখে দুধের বদলে

নীরব কান্না ঝরে,

মায়ের চোখে ঘুম হারিয়ে

অন্ধকারই ঘোরে।


জনসাধারণের কথা শুনে

দাম নির্ধারণ হোক,

ক্ষমতা নয়, মানুষেরই

অধিকার আগে থাক।


যে কৃষক মাঠে রোদে পুড়ে

ফসল ফলায় প্রাণে,

তার ঘরেও শান্তির বাতি

জ্বলুক প্রতিদিনে।


বিদ্যুতের দাম বাড়ার আগে

হোক না খোলা সভা,

মানুষ কী চায়, শুনুক মন্ত্রী 

দেশটাই হোক ভরসার।


অন্যায়ের এই মূল্যবৃদ্ধি

কমুক ধীরে ধীরে,

মানুষ যেন বাঁচতে পারে

নিজের অধিকার নিয়ে।


রাজপথ জুড়ে কষ্টগুলো

নীরব ভাষায় কয়,

“জনগণের কথা ছাড়া

উন্নয়ন নয়।”

No comments:

Post a Comment