বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও তরুণ রাজনীতিবিদ মোঃ মনির সরদার সম্প্রতি এক রাজনৈতিক বক্তব্যে কঠোর অবস্থানের আহ্বান জানিয়েছেন। তার বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
এক বক্তব্যে তিনি বলেন, “যদি বিএনপি করা দোষের হয় দীর্ঘ ১৭ বছর, তাহলে এই দোষে বাংলার মাটিতে আওয়ামী লীগ করাও মানুষ একদিন দোষ হিসেবে দেখবে।” তিনি আরও বলেন, অতীতে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন ও সহিংসতার যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর বিচার হওয়া প্রয়োজন।
মোঃ মনির সরদার অভিযোগ করেন, দেশের রাজনৈতিক পরিবেশে দীর্ঘদিন ধরে বিরোধী মতের মানুষের ওপর নানা ধরনের নির্যাতন চালানো হয়েছে। তিনি জনগণকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আইন ও সংবিধানের আওতায় থেকে দায়ীদের বিচার নিশ্চিত করা উচিত এবং দেশের রাজনৈতিক অঙ্গনে জবাবদিহিতা প্রতিষ্ঠা জরুরি।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে নতুন করে রাজনৈতিক আলোচনা সৃষ্টি করেছে।

No comments:
Post a Comment