"নয়টি ইউনিয়ন" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Wednesday, 27 May 2026

"নয়টি ইউনিয়ন" লিখেছেন মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

 নয়টি ইউনিয়ন

 মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী  



নয়টি তারার মালা গাঁথা

সরাইলের নীল আকাশে,

নদীর বাঁকে মেঘনা-তিতাস

প্রেমের সুরটি ভাসে।


সরাইল সদরে কাটে দিন

ইতিহাসের ঘ্রাণ মেখে,

শাহজাদাপুরে সুফি সাধুর

স্মৃতি যায় রেখে।


মেঘনা নদীর শীতল হাওয়া

বয় শাহবাজপুরে,

নোয়াগাঁওয়ে সবুজ মাঠ 

হাসে প্রভাত দুপুরে।


পানিশ্বরের বিলের জলে শাপলা 

ফোটে রাশি রাশি,

কালিকচ্ছের প্রাচীন হাটে

মিষ্টি মুখের হাসি।


চুণ্টার ওই মাটির টানে 

হৃদয় জুড়ে যায়,

পাকশিমূলের শান্ত হাওয়া

সুখের পরশ ছড়ায়।


অরুয়াইলে খেয়ার তরী 

বয় নদীর বুকে,

সরাইলের এই নয়টি ইউনিয়ন 

বাঁচে সবার সুখে।

No comments:

Post a Comment