পবিত্র ঈদ উল আযহা
নাট্যকার মোঃমনির সরদার
ত্যাগের ডাকে
এলো ঈদ,
খুশির ছোঁয়ায়
ভরলো হৃদ।
চাঁদের আলো
নরম হাসি,
প্রিয়জনের
মুখে খুশি।
কোরবানির
মহান শিক্ষা,
মানবতার
শুদ্ধ ভাষা।
অহংকার সব
দূরে যাক,
ভালোবাসা
মনে থাক।
গরিব দুঃখী
পাক যে ভাগ,
হাসির রঙে
রাঙুক আজ।
মায়ের দোয়ায়
শান্তি মেলে,
বাবার মুখে
সুখের ঢেউ খেলে।
নতুন পোশাক
শিশুর হাসি,
ঈদের দিনে
বলি ভালোবাসি।
পবিত্র এই
ঈদ উল আযহা,
ত্যাগের মাঝেই
জীবনের ভাষা।

No comments:
Post a Comment