‘ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র’ - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 18 May 2026

‘ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র’



কাতারের দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি বলেছেন, যুক্তরাষ্ট্র আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে।

সোমবার (১৮ মে) আলজাজিরাকে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ শুরু করতে পারে, কারণ ট্রাম্পের আশেপাশে অনেক মানুষ আছেন যারা তাকে নানা পরামর্শ দিচ্ছেন। তাদের মধ্যে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের কট্টরপন্থিরা।

” তিনি আরও বলেন, “ট্রাম্প ইরানের কাছ থেকে যে ধরনের আত্মসমর্পণ আশা করেছিলেন, তা পাননি। ইরানিদের কাছ থেকে তার প্রত্যাশাও পূরণ হয়নি। ট্রাম্প ভেবেছিলেন, ইরানের সঙ্গে আলোচনা অন্যভাবে হবে।

চীন সফর এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময়ও তিনি ইরান নিয়ে অনেক আশা করেছিলেন।”

এই অধ্যাপক আরও বলেন, “যুক্তরাষ্ট্রের জন্য ইরানের সঙ্গে যুদ্ধ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ট্রাম্পের জন্য বড় বিপর্যয়। তিনি যদি বুদ্ধিমান হন, তাহলে এখানেই যুদ্ধ শেষ করা উচিত। কিন্তু তিনি তা করবেন না। ট্রাম্প এখন পিছু হটলে দেশের জনগণের কাছে যুদ্ধ জয়ের ঘোষণা দিতে পারবেন না।”

গত ২৮ ফেব্রুয়ারগত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা চালায়। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলে। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি হয় এবং তারপর থেকে আর সংঘাত শুরু হয়নি।িরা

সূত্র : আলজাজিরা

No comments:

Post a Comment