''মানুষ বিনয়ী হও"
কবিতাটি লিখেছেন নাট্যকার মোঃ মনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর।
মানুষ বিনয়ী হও
নম্রতায় থাকো,
অহংকার দূরে রাখো
ভালোবাসা রাখো।
মাথা নত করে
হেঁটো পথ ধরে,
মনের ভেতর আলো
অন্ধকার ঝরে।
কথায় যেন মধু
হৃদয়ে দয়া,
রাগ যেন না থাকে
ভালোবাসা ছায়া।
ক্ষমা করতে শেখো
এটাই বড় গুণ,
অহংকারে জ্বলে
মানুষের মন।
ছোট হয়ে থাকো
তবেই তুমি বড়,
বিনয়ী হৃদয়ে
জীবন হবে দৃঢ়।
মানুষ বিনয়ী হও
এই হোক ডাক,
নম্রতার পথেই
সফলতার পাক।

No comments:
Post a Comment