আমার মা
লিখেছেন মুরাদ মাহমুদ
মায়ের কথা পরলে মনে
মন থাকেনা স্থির,
কানে বাজে ডাকছে মায়ে
ফিরবি কবে নীর।
সকাল বিকাল শুনাতে ইচ্ছে
মায়ে মুখের ডাক,
দুর শহরে একাই আমি
মা যে আমার স্মৃতি।
মায়ের কথা পরলে মনে
নিবর মনে কাঁদি,
হাসি মেশা মুখটা যে মার
কল্পনাতে দেখি।
মায়ের শাসন, মায়ের আদর
সব কিছু মোর প্রিয়,
কাছে থাকলে মা যে আমার
হারবে সকল দুঃখ।

No comments:
Post a Comment