"প্রিয়তমা" কবিতাটি লিখেছেন নাট্যকার মোঃমনির সরদার - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Tuesday, 28 April 2026

"প্রিয়তমা" কবিতাটি লিখেছেন নাট্যকার মোঃমনির সরদার

 প্রিয়তমা 

  নাট্যকার মোঃমনির সরদার 

গোসাইরহাট ,শরীয়তপুর। 



প্রিয়তমা, বহুদিন 

আমাকে খোঁজ না,

জানালার পাশে দাঁড়িয়ে 

তুমি আর আমি আকাশ দেখি না।


চায়ের ধোঁয়া ওঠে 

তবুও বহুদিন গল্প হয় না,

কাপে ঠোঁট ছুঁই ব্যস্ত শহরে 

হৃদয়ে কথা জমে।


 রোদ আসে - দিন ফুরায় 

তবুও তুমিই আমার ,

ক্লান্তির শেষ কোথায় 

আমি কখনো জানি না।



বলার মানুষ নেই

হৃদয়ের এই ভিড়ের ,

তুমিই শুধু আছো

আমায় রাতে জড়িয়ে ধরে। 


রাত গভীর, নক্ষত্র জ্বলে

তবুও চোখে ঘুম নেই ,

স্বপ্নগুলো আছে আমার 

তুমি ছাড়া থামে না।


প্রিয়তমা, একবার এসো

ডাকো আমার নাম,

চায়ের ধোঁয়ার উষ্ণতায়

ফিরে যাই তুমি আর আমি 

পুরোনো গল্পে।

No comments:

Post a Comment