পাকিস্তানের একজন ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে বোর্ড।
এক বিবৃতিতে পিসিবি জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে পাকিস্তান দলের শ্রীলংকা সফরের সময় এক পেসারের বিরুদ্ধে হোটেলে অসদাচারণের যে অভিযোগ ওঠে, সেই অভিযোগকে ভিত্তিহীন বলেছে পিসিবি।
একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ওই ক্রিকেটারের আচরণে অসন্তুষ্ট হয়ে হোটেল কর্তৃপক্ষ দল ব্যবস্থাপনার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায়। প্রতিবেদনটিতে আরও বলা হয়, বিষয়টি জানার পরপরই পাকিস্তান দলের ম্যানেজমেন্ট পরিস্থিতি খতিয়ে দেখতে উদ্যোগ নেয়।
তবে পিসিবির ভাষ্য অনুযায়ী, হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য ও অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করা হয়। তদন্তে দেখা যায়, সংশ্লিষ্ট ক্রিকেটার দলীয় আচরণবিধি লঙ্ঘন করেছেন। এজন্য তাকে আর্থিক জরিমানা করা হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, ঘটনাটি যাচাই–বাছাই না করেই কিছু সংবাদমাধ্যম অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে। পিসিবি এসব সংবাদকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘দুরভিসন্ধিমূলক’ আখ্যা দিয়ে জানিয়েছে, মিথ্যা তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে।
এদিকে চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। ২০০৯ সালের চ্যাম্পিয়ন দলটি এবারের ২০ দলের টুর্নামেন্ট থেকে সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে।
সূত্রঃ যুগান্তর
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment