কবিতা- আমি হারিয়ে যেতে চাই
লেখকঃ নাট্যকার মোঃ মনির সরদার
আমি চাই
হারিয়ে যেতে
নিঃশব্দ কোনো
রাতের পথে।
রহস্যভরা
কবিতার শব্দ
ডাকে আমায়
নীরব অবিরত।
ম্লান তারা
ঝরে ধীরে
স্বপ্নগুলো
ভাসে নীড়ে।
অচেনা হাওয়া
কানে কয়
গোপন কথা
কারো নয়।
কুয়াশা নামে
চাঁদের তলে
হারানো ছায়া
হেঁটে চলে।
অন্ধকারে
মায়ার রেশ
মনে জাগে
অজানা দেশ।
দূর নক্ষত্র
চোখে জ্বলে
রহস্য লেখা
আকাশতলে।
কবিতারা
ডাকে আমায়
শব্দেরা সব
ঘুম ভাঙায়।
আমি শুধু
চুপ হয়ে যাই
নিস্তব্ধ রাতে
হারিয়ে যাই।
শব্দের ভেতর
নরম ঢেউ
মনের মাঝে
অচেনা কেউ।
শেষে দেখি
স্বপ্নের দিশা
আমি মিশি
রহস্যে নিঃশ্বাসে।
....................
কলমে নাট্যকার মোঃমনির সরদার
উৎসর্গ ইকবাল হোসেন ভূইয়া ভাই
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন


No comments:
Post a Comment