Monday, 2 March 2026
যুদ্ধ বিধ্বস্ত ইরান, মাঠে নেমে হৃদয় জয়
যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরান। দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ এ পর্যন্ত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন।
স্বজনদের জীবন নিয়ে শঙ্কার বিষয়টি বুকে চাপা দিয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমে চোখে চোখ রেখে লড়াইয়ের চেষ্টা করেছেন ইরানি নারীরা। এ জন্য গ্যালারি থেকে করতালি পেয়েছেন তারা। কোরিয়ার গোল পোস্টে আক্রমণের চেষ্টায় বারবার করতালি ভেসে এসেছে গ্যালারি থেকে।
র্যাংকিংয়ে ২১ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হারে র্যাংকিংয়ে ৬৮-তে থাকা ইরান। তারা ম্যাচ হারলেও মানুষের হৃদয় জয় করে নিয়েছেন।
আজ সোমবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে নারীদের এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলল ইরান। ম্যাচের ৩৭ মিনিটে চো ইউ–রির গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে পেনাল্টি থেকে কিম হেই–রি এবং ৭৫ মিনিটে ইউ জিন–কোর গোলে বড় জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া।
২০২২ সালে প্রথমবার এশিয়ান কাপে অংশ নিয়েছিল ইরান। সেবার বিদায় নিয়েছিল গ্রুপপর্ব থেকে। এবার দ্বিতীয়বারের মতো প্রতিনিধিত্ব করছে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment