কবিতা- আমিই পুরুষ - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Monday, 2 March 2026

কবিতা- আমিই পুরুষ

লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার

কবিতা- আমিই পুরুষ লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার আমিই পুরুষ আমার কখনো অভিমান নেই, চুপচাপ দাঁড়াই বুক ভরা যন্ত্রণাই। রাতের নীরবতায় আমি হারাই শব্দ, চোখে অশ্রু নেই হৃদয়ে আগুনের জ্বালা। হাওয়ার মতো আমি ভেতরে ঝড় উঠাই, কেউ বোঝে না আমি কি চাই। শূন্য পথে হেঁটে আমি শুধু ভাবি, জীবনের ওজন কতটা ভারি। আমি হাসি কিন্তু ভিতরে কাঁদি, আমি বলি কিছু না মন চিৎকার করে। আমিই পুরুষ আমার কখনো অভিমান নেই, আমি থাকি শক্ত যন্ত্রণার সঙ্গেই বন্ধুত্ব করি। ........................... লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার ৩/৩/২৬ইং গোসাইরহাট ,শরীয়তপুর।

No comments:

Post a Comment