মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বরইতলী গ্রামে ফুটন্ত গোলাপ যুব সংঘের উদ্যোগে এক মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী, দোয়া মাহফিল ও বিদায়ী অনুষ্ঠান।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচি আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ কর্তৃক অনুমোদিত বরইতলী রেনু-হোছনা নুরানি হাফিজ মাদ্রাসা শাখার অধীনে পরিচালিত হয়।
অনুষ্ঠানে ফুটন্ত গোলাপ যুব সংঘের ধর্ম বিষয়ক সম্পাদক সাঈদ মোহাম্মদ-এর সঞ্চালনায় এবং মাদ্রাসার সভাপতি আব্দুল কাদির-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের উপদেষ্টা জনাব শেরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরইতলী জামে মসজিদের খতিব হাফিজ আপ্তাব উদ্দিন, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, বরইতলী হাজি সোনামিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুজ্জামান বেলাল এবং মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফখর উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশরাফ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সংঘের নেতৃবৃন্দ এবং গ্রামের সর্বস্তরের মানুষ।
অনুষ্ঠান শেষে দেশ ও প্রবাস থেকে আর্থিকভাবে সহযোগিতা প্রদানকারী সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। বিশেষভাবে গ্রামের প্রবাসীদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।

No comments:
Post a Comment