হবিগঞ্জে ট্রান্সমিটার চুরির চেষ্টায় এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Friday, 27 March 2026

হবিগঞ্জে ট্রান্সমিটার চুরির চেষ্টায় এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

 


স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার গঙ্গানগর এলাকায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে জামাল ওরফে রাজু (২৫) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।


 বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে।


নিহত রাজু লস্কর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা, মতিন মিয়ারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ ভোর রাতে স্থানীয় একটি স্থানে ট্রান্সমিটার চুরির চেষ্টা চালানো হয়। হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রাজুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, চুরির সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।


পরবর্তীতে সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।


সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"


পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে। স্থানীয়রা জানিয়েছেন, গঙ্গানগর এলাকায় ট্রান্সমিটার চুরি পূর্বেও একটি সমস্যা হিসেবে ধরা পড়েছে।

No comments:

Post a Comment