"বিশ্ব পানি দিবস"
কবিতাটি লিখেছেন মোঃমনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর।
ফোঁটা ফোঁটা জল
জীবনের দোল
নদী আর সাগর
প্রকৃতির কল।
পাহাড়ের কোলে
ঝর্ণার গান
পানির ছোঁয়ায়
বাঁচে প্রাণ।
তৃষ্ণার তাপে
শুকায় মন
এক ফোঁটা জল
আনে জীবন।
নীল আকাশে
মেঘের ভেলা
বৃষ্টির ছোঁয়ায়
হাসে মেলা।
নদী ভরে
সবুজ মাঠ
পানির টানে
চলে ঘাট।
অযতনে আজ
নষ্ট জল
আগামীর পথে
বড়ই বিফল।
সংরক্ষণে
হোক শপথ
পানি বাঁচাও
জীবন বাঁচাও।
প্রতিটি ফোঁটা
অমূল্য ধন
পানি ছাড়া
নেই তো জীবন।
এসো সবাই
হাত বাড়াই
বিশ্ব পানি দিবসে
সচেতন হই।

No comments:
Post a Comment