গোয়াইনঘাটে অবৈধ বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক গুরুতর আহত - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Wednesday, 11 March 2026

গোয়াইনঘাটে অবৈধ বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের গোয়াইনঘাটে অবৈধ বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে লুনি থেকে রাধানগর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন রামিম আহমেদ (১৮) ও মিজান (১৯)। জানা যায়, তারা মোটরসাইকেলে করে লুনি থেকে রাধানগরের দিকে যাওয়ার সময় একটি অবৈধ বালুবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর পরামর্শ দেন। পরে তাদের গোয়াইনঘাট কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে প্রশাসনের চোখ ফাঁকি দিতে অবৈধ বালুবাহী ট্রাকগুলো প্রায়ই গাড়ির লাইট বন্ধ করে চলাচল করে। এতে করে সড়কে চলাচলকারী সাধারণ মানুষের জীবনের ঝুঁকি বাড়ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

No comments:

Post a Comment