গোয়াইনঘাটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, উদ্যোক্তা শিবু দাস বরখাস্ত - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Wednesday, 11 March 2026

গোয়াইনঘাটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, উদ্যোক্তা শিবু দাস বরখাস্ত

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯ নম্বর ডৌবাড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের নামে অর্থ নেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিবু দাসকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ইউনিয়নের সহজ-সরল ও অসহায় নারীসহ সাধারণ মানুষের কাছ থেকে প্রতি কার্ডের জন্য ১২০ টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে শিবু দাসের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকারি সেবার নামে এভাবে টাকা নেওয়া সম্পূর্ণ অনৈতিক এবং সাধারণ মানুষের সাথে প্রতারণার শামিল। দরিদ্র ও অসহায় মানুষের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনায় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। পরে ফ্যামিলি কার্ডের নামে জনগণের কাছ থেকে অর্থ নেওয়ার প্রমাণ পাওয়ায় ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিবু দাসকে বরখাস্ত করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি সেবার নামে জনগণের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

No comments:

Post a Comment