সিলেটের গোয়াইনঘাটে ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম মোঃ পাভেল মিয়া (২৪)। তিনি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল এলাকার বাসিন্দা এবং আবদুল মনাফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও স্ত্রীর সাথে মনমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment