কবিতা- পাটের গান
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
সোনার পাট
মাটির সাথে
বন্ধন গাঁথা।
সবুজ মাঠ
নরম হাওয়া
দুলে যায় পাতা।
নদীর জল
রোদ আর ঘাম
চাষির আশা।
সুতো বোনা
স্বপ্ন বোনা
ঘরের ভাষা।
পাটের টানে
বাংলার প্রাণ
জেগে ওঠে।
গ্রামের পথে
সোনার হাসি
ভোরে ফোটে।
মাটির গন্ধ
ঘামে ভেজা
সোনার ফসল।
টের ডাকে
জেগে থাকে
বাংলার দল।
সবুজ স্বপ্ন
মাটির কোলে
বোনা হয়।
পাটের গল্প
বাংলার গর্ব
চিরময়।
..............
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment