মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল মিয়াকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) জুড়ী থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত জি আর ৭২/২১ (জুড়ী) মামলার আসামি জুয়েল মিয়াকে জুড়ী নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করে।
জানা যায়, জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিনের দিকনির্দেশনায় এসআই ফরহাদ মিয়া ও এএসআই তুহিন মুন্সি সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। পশ্চিম জুড়ী ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারের নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment