কবিতা- জবাব চাই
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
আর ছাড় নয়
এবার মরণ কামড় দেবে ইরান,
নিঃশব্দ মরুভূমি
জেগে উঠেছে আজ।
বালুর নিচে আগুন
চোখে লাল বজ্র,
ধৈর্যের বাঁধ
ভেঙে গেছে চুপে।
বারবার সতর্কতা
বারবার সহ্য,
এবার উত্তর দেবে
ঝড়ের ভাষায়।
আকাশে ধোঁয়া
মাটিতে কাঁপন,
ইতিহাস লিখবে
নতুন শপথে।
আর নয় ভয়
আর নয় পিছু হাঁটা,
ইস্পাতের শিরা
রক্তে জ্বলন্ত শপথ।
যারা ভেবেছিল
নীরবতা মানে দুর্বলতা,
তারা দেখুক আজ
নীরবতারও দাঁত আছে।
মুঠো শক্ত
চোখে আগুন
বুকে প্রতিজ্ঞা,
ঝড় এলে
ঝড়ই হবে জবাব।
আর ছাড় নয়
সময় এসেছে
মরণ কামড়ের।
............…...
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
৪/৩/২৬ইং
গোসাইরহাট ,শরীয়তপুর।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment