Tuesday, 10 March 2026
পরিবহন ও শিল্প মালিকদের নিয়ে হবিগঞ্জের পুলিশ সুপারের মতবিনিময়
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা এবং জেলার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিবহন মালিক-শ্রমিক ও শিল্প কারখানার মালিকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার।
মঙ্গলবার (১০ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ে এসব মতবিনিময় সভার আয়োজন করে হবিগঞ্জ জেলা পুলিশ। প্রথম সভায় পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঈদকে ঘিরে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানজট নিরসন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সবাইকে আইন মেনে চলতে হবে। পাশাপাশি যাত্রীদের সঙ্গে মানবিক আচরণ করার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে জেলা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস দেন। একই দিনে শিল্প কারখানার মালিক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় করেন পুলিশ সুপার।
সভায় শিল্পপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধের বিষয়েও আলোচনা হয়। মতবিনিময় সভায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং পরিবহন ও শিল্প খাতের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পুলিশ জানায়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
July24bd একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদভিত্তিক প্ল্যাটফর্ম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও বিদেশের সর্বশেষ খবর দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদনসহ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী নানা বিষয়ের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
July24bd বিশ্বাস করে—
সঠিক তথ্যই একটি সচেতন সমাজ গঠনের মূল চাবিকাঠি।
পাঠকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা করে যেতে চাই।
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
— July24bd টিম

No comments:
Post a Comment