সিলেটের বিশ্বনাথে ওরসকে কেন্দ্র করে মসজিদে হামলা - July24bd

Breaking

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Tuesday, 24 March 2026

সিলেটের বিশ্বনাথে ওরসকে কেন্দ্র করে মসজিদে হামলা

 


নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বিশ্বনাথে ওরসের নামে মদ-জোয়ার আসর বসানো হয় দীর্ঘদিন থেকে। সেই ধারাবাহিকতায় গত শনিবার থেকে শুরু হয় এবারের ওরস নামক মদ-জোয়ার আড্ডা। রোববার ওরসের দ্বিতীয় রাতে মদ-জোয়ার আড্ডার পাশাপাশি গভীর রাতে উচ্চ শব্দে মাইকে গান বাজনা করে ওরস কর্তৃপক্ষ। এতে এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে স্থানীয়রা ওরসের আসরে হামলা চালিয়ে গানের মঞ্চ ভাঙচুর চালায়।

ওরসের আসর পণ্ড করাকে কেন্দ্র করে মসজিদ ভাঙচুর করে ওরস কর্তৃপক্ষ। এ নিয়ে দুপক্ষের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করে। সোমবার ২৩ মার্চ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনাকে কেন্দ্র করে ওরস ভক্তরা ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে শ্রীপুর জামে মসজিদে হামলা করে।
এতে মসজিদের ক্ষয়ক্ষতি হয় এবং দিনভর উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে বিশ্বনাথ থানা ও সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শ্রীপুর গ্রামের নুর মিয়া, কাঁচা মিয়াসহ গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওরসের নামে অশ্লীল নৃত্য, উচ্চ আওয়াজে গানবাজনা, অবাধে মাদকসেবন, বিক্রি ও বেহায়াপনার এক স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এসবে গ্রামবাসী বাধা দিলেও মাজারের খাদেম দুদু মিয়া ও তার অনুসারীরা মানেনি। এক পর্যায়ে গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে ওরসে ভাঙচুর করে। সকালে মাজারের লোকজন মসজিদে হামলা করে ব্যাপক ক্ষতি করে।

মাজারের খাদেম দুদু মিয়া কালবেলাকে বলেন, ওরসে গান-বাজনা করায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। আর মসজিদে হামলার ব্যাপারে কিছুই জানি না।

সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন বলেন, ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

No comments:

Post a Comment