"প্রবাসী দিনমজুর "
লেখকঃ এইচ এম দেলোয়ার
আমি এক প্রবাসী দিনমজুর
জীবনের প্রয়োজনে দু'মুঠো অন্নের সন্ধানে
দেশের মাটি ছেড়ে এসে থাকি আমি আজ বহুদূর।
ভাগ্য সহায় হবে আশায় আশায়
কেটেছে কতরাত নিদ্রাহীনতায়
রোদ্র চিতায় পুড়েছি কত মিথ্যে সান্ত্বনায়
ভাঙা বুকে জমেছে বেদনা শত
কখনো প্রভাত কত রাত জুটেনি খাদ্য
রয়েছি শুয়ে পানিতে মিশিয়েছি ক্ষুদার ক্ষত
তবুও আজো বাজেনি সুরে জীবনের কাঙ্ক্ষিত সুর।
ঘামে ভেজা শরীরে ক্লান্ত দেহে
পায়ের জুতোয় রেখেছি মাথা
কত বৃষ্টিতে ভিজেছি আমি কোথাও খুঁজে-পাইনি ছাতা
প্রচন্ড জ্বরে কেঁপেছি একা
উঠেছি ভোরে চলেছি ছুটে মুছেছি চোখের জল
মাঝে মাঝে আমি পেয়েছি খুঁজে আমাকেই আমার পর।
দেশের মাটি ছেড়ে এসে থাকি আমি আজ বহুদূর
আমি এক প্রবাসী দিনমজুর
ভাগ্যের আঘাতে ভেঙেছি আমি হয়েছি চুর্নচুর !!!

No comments:
Post a Comment