কবিতা: কবির মন বিষন্ন ভাবনা কলমে: রাকিবুল ইসলাম শাওন - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Sunday, 15 March 2026

কবিতা: কবির মন বিষন্ন ভাবনা কলমে: রাকিবুল ইসলাম শাওন

 কবিতা: কবির মন বিষন্ন ভাবনা 

কলমে: রাকিবুল ইসলাম শাওন



কবির মন বিষণ্ন ভার,

কী হবে শেষে— কে জানে আর!

কীভাবে থাকি বন্ধ ঘরে,

দেখি কীভাবে ধরণীর তরে।


এসেছি আমি দেখতে সংসার,

কীভাবে কাটে নিত্য-নতুন তার।

কীভাবে দাঁড়িয়ে আছে খোলা আকাশ,

কীভাবে বইছে নদী— স্রোতহীন বাতাস।


কবি বসে ভেবে চলে ভাব,

এ রথযাত্রা শেষ হবে কবে— উত্তর নেই সাব।

কত সুন্দর সাজিয়ে তোলে জগত-ধরণি,

তবু কেন কবির মনে তৃপ্তি জাগেনি।


ওহে কবি, আর কী চাও?

আর কী গান গাও?

সময় এলো, এবার যাও—

শান্তির ছায়ায় মিলিয়ে দাও।

No comments:

Post a Comment