"নোংরা রাজনীতি"
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর।
নোংরা রাজনীতি
মুখে শুধু নীতি,
ভেতরে বিষ
চোখে মিথ্যা দৃষ্টি।
কথার ফুলঝুরি
ভোটেরই সুর,
পেছনে লুকানো
লোভেরই নূর।
হাসি দিয়ে ঢাকে
কালো সব দাগ,
ক্ষমতার নেশায়
ভাঙে মানুষের ভাগ।
সত্য হয় হারানো
মিথ্যারই জয়,
মানুষের কান্না
কেউ শোনে না কই।
চেয়ারের লড়াই
অমানবিক খেলা,
রক্তে রঙিন
প্রতিশ্রুতির মেলা।
তবু একদিন
জাগবে এই দেশ,
সত্যের আলোয়
মুছবে সব রেষ।

No comments:
Post a Comment