" হালখাতা "
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর।
![]() |
| ছবিঃ লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার |
বৈশাখ আসে
নতুন আলোয়,
হালখাতা
খুশির ঢল।
লাল খামে
নতুন পাতা,
দোকান জুড়ে
রঙের কথা।
পুরনো দেনা
মেটে আজ,
হাসিমুখে
নেই কোনো লাজ।
মিষ্টি রাখা
টেবিল ভরা,
গ্রাহক আসে
দল বেঁধে সারাবেলা।
নতুন খাতা
খোলা হয়,
শুভ কামনা
মনে রয়।
চায়ের কাপে
গল্প চলে,
হাসির রেশ
থাকে তলে।
হিসেব মেলে
ধীরে ধীরে,
বন্ধন গড়ে
মনের নীড়ে।
পুরনো ভুল
ফেলে দূরে,
নতুন স্বপ্ন
আসে ঘুরে।
হালখাতার
এই আয়োজন
ভালোবাসার
নতুন বন্ধন।
বছর জুড়ে
থাকুক সুখ,
খাতার পাতায়
হাসির মুখ।

No comments:
Post a Comment