উদাসী চোখে
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
গোসাইরহাট ,শরীয়তপুর।
উদাসী চোখে
আমার এই মন,
নীরব বিকেলের
হারানো স্বর।
ঝরাপাতা যেমন
পথেরই সাথি,
তেমনি আমিও
শূন্যতায় মাতি।
মেঘলা আকাশে
চাঁদেরই খোঁজ,
ভাঙা স্বপ্নেরা
ডাকে নিরন্তর রোজ।
হাওয়ার ফিসফাস
বলে কিছু কথা,
মন যে হারায়
অজানা ব্যথা।
নিশীথ রাতের
তারারই গান,
উদাস চোখে আজ
লিখি অবসান।
তবু কোথাও যেন
আশারই আলো,
মন বলে চুপে—
সব হবে অনন্তে।

No comments:
Post a Comment