কবিতা- তুমি ছাড়া আমি শূন্য
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
তুমি ছাড়া আমি শূন্য
আকাশহীন নীল,
ডানাহীন পাখি
নিস্তব্ধ কূল।
তুমি আছো বলেই
রোদ ওঠে ভোরে,
ঘুম ভাঙে নরম
স্বপ্নের ঘোরে।
আমি রোজ সকালে
তোমার ঘ্রাণে মাখি,
শিশির ভেজা হাওয়ায়
তোমাকেই ডাকি।
তোমার হাসিতে
আলো ঝরে পড়ে,
অন্ধকার মন
রঙিন হয়ে ওঠে।
তোমার চোখে
নদীর গভীরতা,
তোমার স্পর্শে
জীবনের পূর্ণতা।
তোমাকে আমি ভালোবাসি
শব্দেরও পরে,
নীরবতার ভেতর
হৃদয়ের ঘরে।
অনন্তকাল বেঁচে রবো
তোমারই নামে,
সময় থেমে যাক
তুমি আর আমি ছন্দ খুঁজি।
তুমি আর আমি
একই সুরে বাঁধা,
দুটি প্রাণ এক
ভালোবাসার স্বাদ।
তুমি আমার ভোর
আমি তোমার রাত,
একসাথে চলি
হাতের সাথে হাত।
তুমি ছাড়া আমি শূন্য
তুমি থাকলেই পূর্ণ,
এই জীবন জুড়ে
ভালোবাসা চিরন্তন।
....................
লেখকঃ নাট্যকার মোঃমনির সরদার
২/৩/২৬ইং
গোসাইরহাট ,শরীয়তপুর।
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
একটি স্বাধীন ও নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম। দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বোরহান উদ্দিন

No comments:
Post a Comment